1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ ভুট্টা ব্যবসায় ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১ নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের সেবায় নতুন উদ্যোগ, মনোহরদীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ কেশবপুরে সরকারি খাল দখলমুক্ত, কেটে দেওয়া হলো ঘেরের বেড়ি ‘ইত্যাদি’র জনপ্রিয় নানা-নাতি জুটি আজ স্মৃতির পাতায় ‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর সাতক্ষীরায় শুরু ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা

বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত সাংবাদিক জসিম উদ্দিন টিপু

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

আবু মুসা, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি-২০২৬ নির্বাচিত হয়েছেন।

অনুসন্ধানী সাংবাদিকতা, সময়োপযোগী সংবাদ প্রেরণ এবং নিউজ প্রেরণে ধারাবাহিকতা বজায় রাখায় পত্রিকা কর্তৃপক্ষ তাঁকে বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের অভিজাত হোটেল রয়েল প্যালেসের হলরুমে অনুষ্ঠিত ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার প্রতিনিধি সভায় জসিম উদ্দিন টিপুর হাতে ‘বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি সম্মাননা স্মারক-২০২৬’ তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আনিছুর রহমান ইয়াহিয়া।

পত্রিকার বার্তা প্রধান মোর্শেদুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের অফিস প্রধান অ্যাডভোকেট তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস.এ. জাফর।

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বার্তা সম্পাদক দীপক শর্মা দীপু, প্রধান প্রতিবেদক মাহবুবুর রহমান ও স্টাফ রিপোর্টার আব্দুল আলিম নোবেল।

প্রতিনিধি সভায় পত্রিকায় কর্মরত বিভিন্ন উপজেলার স্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধি, মাল্টিমিডিয়া প্রতিনিধি ছাড়াও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বর্ষ সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক জসিম উদ্দিন টিপু মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি ‘আজকের দেশবিদেশ’ পত্রিকার কর্তৃপক্ষ, সম্পাদকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24