1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বাগেরহাটের রামপালে পচমাংস বিক্রি দুই বিক্রেতাকে কারাদণ্ড ও জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাংস বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ৯ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন রামপাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। দণ্ডপ্রাপ্তরা হলেন ফয়লাবাজার এলাকার মাংস বিক্রেতা হারুনর রশিদ (৪০) ও ইয়ামিন হাওলাদার (২৮) ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে ফয়লাবাজারে অভিযান চালিয়ে পচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এ দণ্ড প্রদান করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

রামপাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে, যেন তারা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য বিক্রি করেন।

স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24