
ডেক্স রিপোর্ট
চট্টগ্রামের দক্ষিণ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন এবং লোহাগাড়া উপজেলার চুনতি ও পদুয়া ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষাৎ করে মানবিক সহায়তা প্রদান করেন চুনতি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।