1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বিজয়নগরে ডিলারকে মারধর করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ উদ্ধার করে আহতকে।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃ শাকিল হাসান :
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার জালালপুর মাদ্রাসার সামনে তিন রাস্তার মোড়ে এক ডিলারকে মারধর করে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ জুন) মাগরিবের নামাজের পূর্বে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইয়াকিব আরাফাত জানান, তিনি ব্যবসায়িক কাজ শেষে ওই এলাকায় অবস্থানকালে হঠাৎ ৫ থেকে ৭ জন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে আহত করে এবং তার কাছে থাকা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে একজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। তার ভাষ্যমতে, ওই ব্যক্তির নাম মোবারক।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ইয়াকিব আরাফাতকে উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24