1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়া থেকে তিন সন্দেহভাজন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বিজয়নগরের শেখ হাসিনা সড়ক এলাকা থেকে একটি সিএনজি চুরি করে চোরচক্রটি নবীনগরের দিকে নিয়ে আসছিল। পথিমধ্যে বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা সজাগ হন।

পরবর্তীতে নবীনগর পৌরসভার পশ্চিমপাড়া বুধবার সকালে এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা ধাওয়া করে ওই তিন চোরকে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁদের গণধোলাই দেন।

​ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত তিনজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, অপরাধ ও চুরি-ছিনতাইয়ের বিরুদ্ধে সাধারণ মানুষের এমন সচেতনতা ও তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা প্রশংসনীয়। তবে যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে অভিযুক্তদের দ্রুত পুলিশের কাছে সোপর্দ করাই সবচেয়ে নিরাপদ ও আইনসম্মত পথ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24