1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

পাইকগাছায় জনসংখ্যা বৃদ্ধির হার- ১.২৭ ; জনসংখ্যার ঘনত্ব – ৬৯৬, গ্রহণকারীর হার- ৭৫.০৫

মোঃ শাহাদাত হোসাইন (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছায় জনসংখ্যা বৃদ্ধির হার -১
.২৭ শতাংশ, যা জাতীয় হার ১.৩৩ এর চেয়ে অনেক কম। পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মীদের নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে এমন সফলতা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পরিবার পরিকল্পনা বিভাগের এ কর্মকর্তা আরো জানান বাংলাদেশ পরিসংখ্যান বু্র‍্যোর ২০২২ সালের তথ্য অনুযায়ী উপজেলায় মোট জনসংখ্যা ২ লাখ ৮৬ হাজার ২০৯, যা বর্তমানে ৩ লাখ ছাড়িয়েছে। তিনি বলেন জনসংখ্যা ঘনত্বের জাতীয় হার (প্রতি বর্গকিলোমিটারে) ১১৭১, স্থানীয় পর্যায়ে যার হার ৬৯৫। তিনি বলেন বর্তমানে অত্র উপজেলায় সক্ষম দম্পতি রয়েছে ৫৯ হাজার ৪০০, যার মধ্যে গ্রহণকারী ৪৪ হাজার ৫৮৭ জন। যার গ্রহণকারীর হার ৭৫.০৫। গ্রহণকারীর স্ট্যান্ডার্ড হার ৮৫, এক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে অত্র উপজেলা। ১২ জুলাই রোববার বিকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত এসব তথ্য তুলে ধরেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সনদপত্র এবং ক্রেস্ট বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। ” তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি ” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, অফিসার ইনচার্জ (ওসি) ভারপ্রাপ্ত জুলফিকার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির। পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার গাঙ্গুলির সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মোড়ল, পাইকগাছা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, স্মিতা রাণী দাশ ও মানস বিশ্বাস, হাবিবুর রহমান ও তৃণা বাছাড়।
অনুষ্ঠানে গত এক বছরের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়। এবছর যারা পুরস্কার পেয়েছেন এরা হলেন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী বীণাপানি মন্ডল, পরিবার পরিকল্পনা পরিদর্শক ওবায়দুল্লাহ সরদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা স্মিতা রাণী দাশ, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মানস বিশ্বাস, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে কপিলমুনি এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে কপিলমুনি কেন্দ্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24