1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

বিয়ানীবাজারে প্রেমিকার আপত্তিকর ভিডিও ধারন করে ব্লাকমেইল: পুলিশি অভিযানে প্রেমিক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃ আব্দুর রব : সিলেট থেকে নিজস্ব বিভাগীয় প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং অর্থ আত্মসাতের অভিযোগে মওদুদ আহমদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মওদুদ উপজেলার জলঢুপ গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে।

​শনিবার সিলেটের আমল গ্রহণকারী আদালত-৪-এ হাজির করা হলে তিনি অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

​মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মা-বাবা হারা ওই ভুক্তভোগী তরুণী তার মামার বাড়িতে বসবাস করে আসছিলেন।

সম্পর্কের সুবাদে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তবে তরুণীর অজান্তেই প্রেমিক মওদুদ তা নিজের ফোনে ভিডিও ও ছবি হিসেবে ধারণ করে রাখেন।

পরবর্তীতে তরুণী বিয়ের জন্য চাপ দিলে মওদুদ সেসব ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া শুরু করেন এবং তা ভুক্তভোগীর ফোনে পাঠিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করতে থাকেন।

সম্প্রতি মওদুদ ওই তরুণীর কাছে ৫ লাখ টাকা দাবি করলে তিনি বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন।

​মামলায় মওদুদ ছাড়াও তার সহযোগী একই গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে আব্দুল শহিদকে আসামি করা হয়েছে।

আদালতের নির্দেশে বিয়ানীবাজার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী মামলাটি রুজু করা হয়।

​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিকন্দর জানান, প্রধান আসামি মওদুদকে গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

​এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, “প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী ও মামলার বাদীকে সর্বাত্মক আইনি সহায়তা প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24