1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

বেলকুচি উপজেলায় সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থের চেক বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিঁধি
সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় স্থানীয় জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন সেবামূলক সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে (শনিবার ১১ জুলাই) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বার্ষিক উন্নয়ন তহবিলের বিশেষ বরাদ্দে এক বর্ণাঢ্য আয়োজনে বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুদান সামগ্রী বিতরণে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিভিন্ন দুর্যোগে ও খাদ্য শস্য (চাল) ও নগদ অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলিম) ।

২০২৫-২৬ অর্থ অনুদান সামগ্রী বিতরণের মধ্যে রয়েছে (১) মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে ১৩ টি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লক্ষ টাকা (২) মাননীয় স্পিকার এর পক্ষ থেকে ৬১ জনের মধ্যে নগদ ১,৮৩,৫০০ টাকা প্রদান,(৩) সমাজকল্যাণ মন্ত্রণালয় অধিদপ্তর আওতায় ২০ জন অসহায় অসুস্থ ও দুঃস্থ পরিবারের মাঝে ২০,০০০০টাকার চেক প্রদান (৪) নিহত ও গরিব ২০টি অসহায় পরিবারের মাঝে ৪০.০০০০নগদ টাকা প্রদান, (৫ )দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায়২১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৬০ মেট্রিক টন চাউল বিতরণ, (৬) উপজেলা বিভিন্ন ইউনিয়নের সোলার প্যানেল স্থাপন ৬ টি,(৭)চর অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ব্যাগ ৩০০টি বিতরণ,(৮ )কর্মক্ষম প্রতিবন্ধী/ অসচ্ছল বেকার যুবকদের মাঝে ভ্যান সহ দোকান সরবরাহ ৬টি,(৯) উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি)৫০ জোড়া বেঞ্চ সরবরাহ(১০)উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (রাজস্ব উন্নয়ন) ১০০ জোড়া বেঞ্চ সরবরাহ
(১১)প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন ২০ টি,(১২)উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সিলিং ফ্যান বিতরণ ১২০টি,(১৩)উপজেলা বিভিন্ন ইউনিয়নে ফলজ,বনজ ঔষধি বৃক্ষরোপণ বিতরণ ৫ হাজার,(১৪)উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে নলকূপ সরবরাহ করেন(এডিপি)৫০ জোড়া)অনুদান সামগ্রী
সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুদান সামগ্রী বিতরণে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন-সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24