1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোর অভয়নগরে অভিযান চালিয়ে আওমীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং বিছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ঘোষণা দুস্থ মানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু রাখতে সরকারের উদ্যোগ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে হাজী রুমাল বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি মডেল প্রেসক্লাব এ-র উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে হাজী রুমাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে বেলকুচি মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পবিত্র কুরআন শরিফ-হাজী রুমাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা ও বেলকুচি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।

বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বেলকুচি মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শফিকুল ইসলাম শফি, মুকুন্দগাতী বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, মুকুন্দগাতী বাজার বণিক সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা জাহিদুল হক মুক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আমানুল্লাহ আমান ।

এসময় উপস্থিত ছিলেন , বেলকুচি মডেল প্রেসক্লাবের সভাপতি রোকন উদ্দিন প্রামাণিক, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসাইন, মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান সেলিম,
মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ,মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ সরকার,মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশিকুল ইসলাম, মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিন্টু মিয়া,মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য সুমন আহমেদ, জুবায়ের হোসেন, তানজিম আহমেদ রিয়াল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ এবং ইমাম-মুয়াজ্জিনদের হাতে হাজী রুমাল তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হলো পবিত্র আল-কুরআন। পবিত্র কুরআন মানুষের জন্য হেদায়েত, শান্তি ও কল্যাণের পথনির্দেশক। মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ তুলে দেওয়ার মতো মহৎ ও ধর্মীয় উদ্যোগ গ্রহণ করায় বেলকুচি মডেল প্রেসক্লাবের প্রতি তাঁরা আন্তরিক প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এ মহতী উদ্যোগের জন্য সংগঠনের সকল সদস্যের প্রতি দোয়া ও শুভকামনা জানান তাঁরা।

বেলকুচি মডেল প্রেসক্লাব কার্যকরী পরিষদের বক্তব্য বলেন ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার জন্য মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শিক্ষায় উৎসাহিত করার ক্ষেত্রে বেলকুচি মডেল প্রেসক্লাবের পক্ষে থেকে ধারাবাহিকভাবে
পবিত্র কুরআন শরিফ ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে হাজী রুমাল বিতরণ চলমান থাকবে।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বেলকুচি মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24