
পাবনার ফরিদপুরের পুঙ্গলী ইউনিয়ন এর ১৯ নং বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মো: সেলিম রেজা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফরিদপুর পাবনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আকতার।
এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যদের মধ্যে
সহ-সভাপতি মো:বাবুল আকতার( সাবেক ইউপি সদস্য)।
মো:শাহ সুজা, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ।
মো:শরিফুল ইসলাম, অভিভাবক সদস্য।
মোছা:সুবর্না ইয়াসমিন, বিদুৎসাহী সদস্য।
মোছা:সাথী বেগম, অভিভাবক সদস্য।
মোছা: আরিফা খাতুন, অভিভাবক সদস্য।
সাবেক শিক্ষক মো:আতাউর রহমান ও মো:রবিউল ইসলাম রাজীব। মো:বিপ্লব ।
এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক সদস্য, ও গ্রামের সামাজিক ব্যক্তি বর্গ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নুরুল ইসলাম বাবুল।
এ সময় অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সফলতা কামনা করেন। পরে শিক্ষার্থীদের কল্যাণময় জীবন কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মাও মোঃ আব্দুস সালাম এর দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।