1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গৃহবধূ মনোয়ারা খাতুন (৪৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আদালতের নির্দেশে রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর ও নওদা ক্ষেমির দিয়াড় কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত মনোয়ারা খাতুন উপজেলার নওদা ক্ষেমির দিয়াড় এলাকার বাসিন্দা। জানা যায়, মনোয়ারা খাতুন ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী। এই ঘটনায় ২য় স্বামী আমিন ব্যাপারী পলাতক আছেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২০শে মার্চ মনোয়ারা খাতুন মারা যান। এ ঘটনায় মনোয়ার খাতুনের ছেলের সুমন কুষ্টিয়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পাই ভেড়ামারা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন।

এ সময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ লতিফুল কবির লিমন এবং ভেড়ামারা থানার ওসি (তদন্ত) ও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম (রকিব) উপস্থিত ছিলেন।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) মোঃ রাকিবুল ইসলাম (রকিব) বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24