1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত

এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, পোনা মাছ অবমুক্তকরণ ও এলক্ষ্যে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার (১৬ আগষ্ট ২০২৬) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্য পক্ষ (১৬ হতে ১৮ আগষ্ট ‘২৬) পর্যন্ত যথাযথভাবে উদযাপনে উপজেলা পুকুর ও বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের পরে উদ্বোধনী অনুষ্ঠানের আগে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালী নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, প্রাণিসম্পদ অফিসার মোঃ একরামুল হক, নির্বাচন অফিসার মোঃ আশরাফুল ইসলাম, মৎস্য অফিস সহকারী মোঃ রাশেদুল ইসলাম ও মোঃ শামিম হোসাইন।

“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ শ্লোগানকে কেন্দ্র করে উপজেলার মৎস্যচাষীদের মাছচাষের সার্বিক উন্নয়নের জন্য পুরস্কার প্রদাণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

১৬.০৮.২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24