1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী পুলিশের গ্রেপ্তার!

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ এ ঘটনায় ১ জন নারীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ আগস্ট ২০২৬) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভোলাহাট থানা সংলগ্ন যাদুনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঐ গ্রামের মৃত রুস্তম আলী ছেলে মোঃ মঞ্জুর হোসেন (২৭)’র বসতবাড়ির দক্ষিণ দুয়ারী মাটির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বড় নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩১০টি ভারতীয় পুরাতন চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে ছিল ভিভো-১১০টি, অপ্পো-৭০টি, রিয়েলমি-৩৬টি, রিডমি- ১০টি, স্যামসাং-২৫টি, ওয়ান প্লাস-৮টি, আইকিউ-৯টি, মটোরোলা-১৫টি, কোকো-৩টি, নারজো-৪টি, পোকো-১০টি এবং অন্যান্য ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা।
এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোছাঃ জেসমিন খাতুন (২৫), স্বামী- মোঃ মঞ্জুর হোসেন, সাং- জাদুনগর, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চোরাচালান ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

১৫.০৮.২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24