1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা গ্রহণ করতে হবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার কাজ করলেও মূল ভূমিকা গ্রহণ করতে হবে পরিবারকেই। একটি রাষ্ট্রের নাগরিকদের সার্বিকভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে সরকার যেমন দায়িত্ব পালন করে, তেমনি ব্যক্তিগত পর্যায় থেকে একজন সুনাগরিক, ভালো মানুষ গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের পরিচর্যার ভূমিকাই মুখ্য। চলাফেরা, অভ্যাস, বন্ধুবান্ধব থেকে শুরু করে সন্তানের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে বাবা-মাকে একজন সচেতন অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। তবেই সন্তান যেমন মাদক থেকে শুরু করে সমস্ত কুঅভ্যাস থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, তেমনি দেশগঠনের ভবিষ্যৎ কান্ডারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার আন্তরিক। সমাজ থেকে মাদক নির্মূলে সরকার কাজ করবে এবং করে চলেছে। সমাজ থেকে মাদক নির্মূল করা, একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামেরই অংশ। আমরা সবাই যে মাদকবিরোধী, সে বিষয়টি বোঝানোর স্বার্থেই আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

আজ, ১৮ জুলাই শনিবার ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় বনাম সাংবাদিকদের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত মনোমুগ্ধকর ফুটবল ম্যাচটি ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ নগরীর বিভিন্ন স্তরের নাগরিকগণ উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24