1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, কিশোর গ্যাং, আত্মহত্যা রোধ, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনবিরোধী জনসচেতনতামূলক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

ডেক্স রিপোর্ট

গোপালপুর থানা, টাঙ্গাইল-এর আয়োজনে গোপালপুর থানাধীন হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, কিশোর গ্যাং, আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনবিরোধী জনসচেতনতামূলক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন, অফিসার ইনচার্জ, গোপালপুর থানা, টাঙ্গাইল। সভায় বক্তারা মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, কিশোর গ্যাং, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, অনলাইন জুয়া, চাঁদাবাজিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পুলিশ ও জনগণের সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রমকে আরও কার্যকর করার আহ্বান জানান। তিনি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে হেমনগর এলাকার স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24