1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪ বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক সাংবাদিকের নামে ব্যাংক হিসাব, ১২ লাখ টাকার লেনদেনে রহস্য—উঠছে গুরুতর প্রশ্ন! রাজিবপুরে আমনের বাম্পার ফলন, সবুজে হাসছে কৃষকের মুখ টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মানবিক সেবায় সবার আগে,, পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

ছাবেদুল সরকার
পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নে পাছপুংগলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর পুত্র কৃত্তি সন্তান প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির মানবিক কাজ করার জন্য ২০২০ সালে প্রতিষ্ঠা করেন মানবিক এই সংগঠন, পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশন,, ।
হাঁটি হাঁটি পা পা করে ৬ বছর ধরে পরিচালনা করে আসছেন প্রকৌশলী হুমায়ুন কবির এর সহোদ্বর মানবিক পুলিশ খ্যাত মোঃ আকরাম হোসেন স্বপন কিছু তরুন টকবগে যুবকদের সঙ্গে নিয়ে নিরলস প্রচেষ্টা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজ অর্থায়নে পরিচালনা করে আসছেন।
মানবিক সেবার প্রায় জায়গাতেই ভূমিকায় পাওয়া যায়,, পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশন,, যেমন স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র ছাত্রী দের খেলাধুলার সামগ্রী বিতরণ করে থাকেন,কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা, গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে উপজেলার মধ্যে সুনাম অর্জন করেছেন।
ঈদ এলে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে মানবতার সেবার পরিচয় দিয়ে আসছেন মানবিক সংগঠন,, পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশন।
প্রতি বছর শীতকালে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। বস্ত্র হীনদের বস্ত্র দান করে থাকে এই সংগঠনটি।
পরিচালক আকরাম হোসেন স্বপন বলেন, অসহায় মানুষের দিকে তাকালে আমার মনটা তাদের প্রতি দুর্বল হয়ে যায়, তাই আমরা দুই ভাই এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যেতে পারি সেই আশা করি, আপনারা সবাই আমাদের দোয়া করবেন আমরা যেনো দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকতে পারি। আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24