1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

মিঠামইন উপজেলার বিএনপি সভাপতি হত্যায় জড়িত আসামি গ্রেফতার ও চাপাতি উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

মো:এনামুল ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
​ অদ্য ১৫/০৭/২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯.৪০ ঘটিকার দিকে মিঠামইন থানাধীন মিঠামইন সদর বেরিবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জনাব এসএম জাহাঙ্গীর আলম ও তাঁর সঙ্গীয় হাদিসকে আটককৃত আসামী মো: হেলাল, পিতা- মৃত সুলতান, সাং চালিতাবুনিয়া, থানা- বামনা, জেলা- বরগুনাসহ মোঃ মহিন উদ্দিন ও মোঃ শাকিল হোসেন ওরফে শাহীন নামীয় আসামি চাপাতি দিয়ে ভিকটিম জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় হাদিসকে কুপিয়ে গুরুতর জখম করে। জখমপ্রাপ্ত ভিকটিমদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় জনাব জাহাঙ্গীর আলম মৃত্যু বরণ করেন।
উক্ত ঘটনায় আসামী ১। মো: হেলাল (২৫), পিতা- মৃত সুলতান, সাং চালিতাবুনিয়া, থানা- বামনা, জেলা- বরগুনা, ২। মোঃ মহিন উদ্দিন (৩২),পিতা-মোঃ নূর, হোসেন, মাতা-নুরুন্নাহার, সাং-দুধরাজপুর, পোস্ট -নাগমুদ বাজার, থানা-রামগঞ্জ, জেলা- লক্ষীপুর এবং ৩। মোঃ শাকিল হোসেন ওরফে শাহীন (২৫), পিতা -রহমত উল্লাহ ওরফে খোকন, সাং-মধ্যপাড়া, পোস্ট -নাগমুদ বাজার, থানা-রামগঞ্জ, জেলা- লক্ষীপুরদেরকে গ্রেফতার করে থানা হাজতে আটক রাখা হয়েছে এবং হত্যার ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছ। মিঠামইন থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24