1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬ টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা সান্তাহারে অটোরিকশা মালিক সমিতি সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগ!! মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় হামলা ৩ নারী গ্রেফতার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

মেলায় গিয়ে পথ হারানো সাঈদকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন দুই সাংবাদিক

  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ( মণিরামপুর) যশোরঃ

সাতক্ষীরার গুড়পুকুর মেলায় গিয়ে ভুল করে পথ হারিয়ে যশোরের মণিরামপুরে চলে আসা মানসিক প্রতিবন্ধী আবু সাঈদকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন দুই সাংবাদিক।খবর পেয়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও তহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে আবু সাঈদের সঙ্গে কথা বলে তার পরিচয় ও বাড়ির ঠিকানা সম্পর্কে জানতে পারেন তারা।

আবু সাঈদ সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার লাবসা ইউনিয়নের দক্ষিণ দেবনগর গ্রামের শেখ আবুল বাশারের ছেলে বলে জানা যায়।পরে গুগলে তথ্য অনুসন্ধান করে লাবসা ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে আবু সাঈদের পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তার পরিবারের সদস্যরা সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও তহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিবারের লোকজন মণিরামপুরে এসে আবু সাঈদকে শনাক্ত করে বাড়িতে নিয়ে যান।

ছেলেকে ফিরে পেয়ে আবু সাঈদের মা ও বোন আবেগাপ্লুত হয়ে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “আপনাদের মতো ভালো মানুষ এখনো দুনিয়াতে আছেন বলেই আমাদের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছি। আপনাদের অনেক ধন্যবাদ,আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন।”
দুই সাংবাদিকের মানবিক উদ্যোগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে আবু সাঈদের পরিবার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24