1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

ময়মনসিংহে নির্মাণ খাতের শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে নির্মাণ খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ খাতের বিদ্যমান বাস্তবতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ নভেম্বর ২০২৬বুধবার সকাল ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে ‘Implementation of Strategic Compliance Planning (SCP) Piloting in Construction Sector: Overcome Challenges Together,) Shifting Reality to Expectation’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এ ছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপমহাপরিদর্শক রাজীব চন্দ্র ঘোষসহ নির্মাণ খাতের বিভিন্ন অংশীজন সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) লেবার ইন্সপেকশন বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন এবং টেকনিক্যাল অফিসার Ole Rosenborg Justesen।

সেমিনারে নির্মাণ খাতে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কৌশলগত কমপ্লায়েন্স পরিকল্পনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হয়।

শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও ঝুঁকি হ্রাস এবং পেশাগত নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24