1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যশোরে গাঁজাসহ ব্লাকমেইল চক্রের দুই সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

ডেক্স রিপোর্ট

শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্যকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে যশোর শহরের এসপি বাংলো মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটকরা হলেন, গোড়াপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান এবং আরবপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে জসিম।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে জানান, মেহেদী ও জসিম দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। বিশেষ করে নির্জন স্থানে অবস্থানরত যুবক-যুবতীদের লক্ষ্য করে তাদের ছবি তুলে পরিবারের কাছে পাঠানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া চুরি, ছিনতাই ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয়। শনিবার দুপুরে এসপি বাংলো এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়।পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেহেদী হাসানকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং জসিমকে ৪৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাজা কার্যকরের জন্য পরে তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24