
ডেক্স রিপোর্ট
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রংপুরে পুলিশের গুলিতে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতি অম্লান রাখতে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শহীদ আবু সাঈদের বাবা-মা ও দুই ভাইকে সঙ্গে নিয়ে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে উদ্বোধন করেন ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’।