1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

আজ ১৬ই জুলাই বৃহস্পতিবার, সারাদেশে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব, সকল সম্প্রদায়ের ছোট থেকে বড়রা মেতে উঠেছে রথযাত্রায়, ঠিক সেই সময়- বিকেল পাঁচটায়, বিশিষ্ট অতিথিদের নিয়ে, পি ৩০, সি আই টি রোডের সংযোগস্থলে, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির‌ ১৩ তম বর্ষের খুঁটি পূজার শুভ সূচনা হলো , উত্তম কুমারের ১০০তম জন্মদিন কে সামনে রেখে এবারের ভাবনা (চির উত্তম)।

ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে, ঢাকের কাঠির তালে তালে, অতিথিদের বরণের মধ্য দিয়ে এবং সকল ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এই খুঁটিপুজো সুন্দরময় হয়ে উঠেছিল। কিন্তু আজ রথের দিনে, দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা ম্লান করলেও , সমস্ত বাঁধাকে পিছনে ফেলে খুঁটি পূজার আনন্দে মেতে উঠেছিল।

আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুব্রত গঙ্গোপাধ্যায় প্রখ্যাত চিত্রশিল্পী, অতনু পাল থার্ড আই, শ্রীমতি শ্যামা দাস মনের মিলনের প্রতিষ্ঠাতা, মলয় দাস প্রখ্যাত চিত্রশিল্পী, বিমল কুন্ডু প্রখ্যাত ভাস্কর, সঞ্জীব আচার্য শ্রীরাম থ্যালাসেমিয়ার কর্ণধার, ডক্টর শ্রীকুমার মিশ্র বিশিষ্ট শিক্ষাবিদ, উপস্থিত ছিলেন পুজো কমিটির কর্ণধার অমল হাজরা, যিনি সকলকে সাথে নিয়ে থাকেন, সকলের সহযোগিতায় এই ১৩ তম বর্ষের খুঁটি পুজোর শুভ সূচনা হলো, তাহাদের মধ্যে ছিলেন, চিত্রশিল্পী অতনু হাজরা, সহযোগী তনুশ্রী হাজরা ও পৌলোমীশীল, প্রশান্ত হাইত, রঞ্জন ভারতী, সুবীর বিশ্বাস প্রবীর বিশ্বাস, অলোক গুপ্তা, গৌর ঘোষ, অপু দাস সহ অন্যান্যরা।

এবারের প্রতিমা শিল্পী অমিয় পাল, আবহ সংগীতে সংবর্ত জানা, সৃজন এ সুমন ঘোষ।

আজকের অনুষ্ঠানে, সকল অতিথীদের উত্তরীয় পরিয়ে এবং একটি করে চারা গাছ ও মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা জানান।

স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি প্রতি বছরই খুব কম বাজেটের মধ্যে নতুন নতুন ভাবনা তুলে ধরার চেষ্টা করেন, এবং নতুন নতুন শিল্পীদের প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেন, যাহাতেই এই নতুন প্রজন্মের শিল্পীরা উৎসাহ পায় ও এগিয়ে যেতে পারে,

এই বৎসর উত্তম কুমারের ১০০ তম জন্মদিন, যাহার বহু সিনেমা আজও সিনেমা প্রেমীদের মুখে মুখে উচ্চারিত হয় এবং দেখার আগ্রহ হয়।। হাজারো সিনেমা নতুন নতুন আসলেও, সেই সকল সিনেমা প্রেমীদের কাছে উত্তম কুমার চিরোত্তম কুমার হয়ে প্রত্যেকের মনের জায়গা করে আছে,
তাই উত্তম কুমারের ১০০ তম জন্মদিন কে সামনে রেখেই স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি এবারে তাদের দুর্গোৎসবের ভাবনা- চির উত্তম, আর এই দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো, আর এই ভাবনার মধ্য দিয়েই তাহার বিভিন্ন অভিনীত সিনেমা অভিনয় দক্ষতা তুলে ধরার চেষ্টা করবেন স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি ও শিল্পীরা, উত্তম কুমার জানো সবার মনের মধ্যে চির উত্তম হয়ে বিরাজ করে।

অতিথিরাও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে একটি কথাই জানালেন, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি যে ভাবনা এনেছেন, এটি একটি বিরল ঘটনা, সাবেকি আনা দুর্গ প্রতিমার সাথে সামঞ্জস্য রেখে তারা তাদের ভাবনা তুলে ধরার চেষ্টা করবেন, এমন একটি ভাবনা যে এনেছেন আমরা ক্লাবের প্রতিটি সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই, এত কম বাজেটের মধ্যে এই সুন্দর একটি ভাবনা তুলে ধরার জন্য।

তবে পুজো কমিটির কর্ণধার অমল হাজরা ‌ সংক্ষিপ্তভাবে জানালেন, কোন কিছু করা একার পক্ষে নয়, যদি আমার পাশে সকল সদস্যরা না থাকতো, তাহারাই আমাকে উৎসাহ যোগায়, কারণ আমরা যে স্বল্প বাজেটের পূজা করি সেটি নিজেদের পকেট থেকে কিছু কিছু দিয়ে, আমাদের তেমন কোন চাঁদ উঠে না, তাই আমরা চেষ্টা করি এই চারটে দিন মানুষকে আনন্দ দেয়ার এবং কম বাজেটের মধ্যে ভাবনা তুলে ধরার, এবং আমরা সরকারের সকল বিধি নিয়ম মেনেই এই পুজোটি করার চেষ্টা করি।

সকল দর্শকদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও আসুন পুজো দেখুন এবং আমাদেরকে উৎসাহিত করুন, আপনাদের মতামত প্রতি অবশ্যই আমাদেরকে জানাবেন,

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24