1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীতে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলা দায়েরের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর গ্রামের মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া গ্রামের মো. নাসির উদ্দিন (৪২), আলাদীপুর গ্রামের মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া গ্রামের মো. আ. ছালাম মিলন (৫৭), রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভবানীপুর গ্রামের জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নাহিদ মিয়া (২৪) ও শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামের মো. নাসির শেখ (৬৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোপিনাথাদিয়া গ্রামের রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের ওপর আনুমানিক ৩০/৩৫ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে একটি ঝটিকা মিছিল বের করে। 
এ সময় তাদের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন,  রাজবাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24