1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

​ রাজশাহীতে রাস্তা আটকে ইট-বালি রেখে চলাচলে বাধা, চার ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

[​গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল]
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে চারজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাব-৫ ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
​মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বোয়ালিয়া থানাধীন তেরখাদিয়া ও সপুরা এলাকায় এ অভিযান চালানো হয়।
​র‍্যাব-৫ সূত্রে জানা যায়, চলাচলের সাধারণ রাস্তায় ইট, বালি ও ইটের খোয়া রেখে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং আইন অমান্য করার অভিযোগে এই দণ্ড প্রদান করা হয়।
​অভিযানটি পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব নাজমুল আলম। তাঁর সঙ্গে ছিলেন র‍্যাব-৫-এর সদর কোম্পানী রাজশাহীর একটি দল।
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, নগরবাসীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারিত্ব ও রাস্তা বন্ধের বিরুদ্ধে তাদের এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নগরীকে সকলের চলাচলের উপযোগী রাখতে এ ধরনের অভিযান সামনেও জোরদার করা হবে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24