1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

রাজশাহীর মোহনপুরে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ট্রাক চালক পলাতক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​|
রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ মো. মুকুল ওরফে কালু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।
​শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী নওগাঁ মহাসড়কে ওত পেতে থাকে। গভীর রাতে সন্দেহভাজন তল্লাশির একপর্যায়ে ৩১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মুকুলকে। তবে এসময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় মো. রাজু মিয়া (২০) নামের এক ট্রাক চালক, যে এই মাদক চালানের অন্যতম সহযোগী।

​গ্রেফতারকৃত আসামি মো. মুকুল ওরফে কালু (৪০), পিতা- মৃত কিতাব আলী, মাতা- মোসাঃ কফিজান বেগম। সে রাজশাহী জেলার মোহনপুর থানার বাকশৈল গ্রামের বাসিন্দা।​পলাতক আসামি: মো. রাজু মিয়া (২০), পেশায় একজন ট্রাক চালক।
​দীর্ঘদিন ধরে মাদক চক্রে জড়িত
​র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুকুল স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কেনাবেচা ও সরবরাহ করে আসছিল।
​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে র‍্যাবের এই ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

​গ্রেফতারকৃত মুকুল ও পলাতক রাজুর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24