1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন,এম জহিরুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান আসন্ন শ্রীশ্রী শ্যামা পূজা ২০২৬উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা কাঠালিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে খাগড়াছড়িতে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার অদম্য উচ্ছ্বাসে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি উদযাপন রাজাপুরের কৃতি সন্তান ১৩০ বারের রক্তদাতা মেহেদী হাসান মুমিন পেলেন রাষ্ট্রীয় সম্মাননা কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হবার প্রচার গুজব- জেলা পুলিশ দিনাজপুর বীরগঞ্জে মরিচা ইউনিয়নে জমির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত হাফিজুল মেম্বার হাসপাতালে ভর্তি

রাজাপুরের কৃতি সন্তান ১৩০ বারের রক্তদাতা মেহেদী হাসান মুমিন পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ ইমরান মুন্সি,ঝালকাঠি প্রতিনিধি :

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষ্যে দেশসেরা মানবিক স্বেচ্ছাসেবী ও ১৩০ বারের রক্ত-প্লাটিলেট দাতা মো. মেহেদী হাসান (মুমিন) রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। ঝালকাঠির রাজাপুর থানার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের কৃতি সন্তান এই তরুণ ঝুড়িতে যুক্ত করলেন এক অনন্য গৌরবোজ্জ্বল অধ্যায়। তিনি কেওতা গ্রামের মো. মাহবুবুর রহমানের সুযোগ্য সন্তান।

​স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেওয়া হয়। স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে দীর্ঘদিনের অবিস্মরণীয় অবদান এবং মানবতার কল্যাণে নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের পাশাপাশি মো. মেহেদী হাসান মুমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবতার সেবা করে আসছেন। তিনি তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের উপদেষ্টা সদস্য, রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পরিচালনা পরিষদ সদস্য এবং বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের পদকপ্রাপ্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

একজন স্থানীয় তরুণ রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবী এমন বিরল রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় রাজাপুর উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের জোয়ার বইছে। বিভিন্ন সামাজিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি এবং শুভানুধ্যায়ীরা তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

​অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেহেদী হাসান মুমিন জানান, এই সম্মাননা তাঁর দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। মানুষের কল্যাণে আমৃত্যু রক্তদান ও স্বেচ্ছাসেবা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তাঁর এই অর্জনে রাজাপুরবাসীসহ পুরো জেলা আজ গর্বিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24