1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চার দিনব্যাপী শ্যামাপূজা, মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানামযজ্ঞের আয়োজন মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন,এম জহিরুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান আসন্ন শ্রীশ্রী শ্যামা পূজা ২০২৬উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা কাঠালিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে খাগড়াছড়িতে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার অদম্য উচ্ছ্বাসে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি উদযাপন রাজাপুরের কৃতি সন্তান ১৩০ বারের রক্তদাতা মেহেদী হাসান মুমিন পেলেন রাষ্ট্রীয় সম্মাননা কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দায় সুবিধাবঞ্চিত মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে শতাধিক রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ৩৩ জন রোগীকে নির্বাচিত করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) উপজেলার প্রসাদপুর বাজারে প্রেস ক্লাব মান্দার কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ‘প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম’-এর উদ্যোগে এবং প্রেস ক্লাব মান্দার সার্বিক সহযোগিতায় এই জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পে মান্দা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক নারী-পুরুষের চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ছানি পড়া রোগী শনাক্ত করে অপারেশনের জন্য মোট ৩৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত এসব রোগীদের বিনামূল্যে নওগাঁ চক্ষু হাসপাতালে নেওয়া হবে। সেখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চোখে বিনামূল্যে ছানি অপারেশন ও কৃত্রিম লেন্স স্থাপন করা হবে। এছাড়া অস্ত্রোপচার পরবর্তী সুরক্ষার জন্য রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা প্রদান করা হবে।

প্রেস ক্লাব মান্দার সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বলেন, সাংবাদিকতা একটি জনসেবামূলক পেশা। সমাজের সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষ অনেক সময় অর্থের অভাবে চোখের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। তাদের সেই চিকিৎসাসেবার সুযোগ করে দেওয়া এবং অন্ধত্বের ঝুঁকি কমাতে সচেতনতা সৃষ্টি করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা চাই, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো মানুষ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন। ভবিষ্যতেও প্রেস ক্লাব মান্দার পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মান্দার সভাপতি খন্দকার আব্দুর রহিম, সহ-সভাপতি মোঃ রওশন আলম, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন, সাংগঠনিক সম্পাদক ওয়াশিম রাজুসহ প্রেসক্লাব মান্দার অন্যান্য সদস্যবৃন্দ।

স্থানীয় পর্যায়ে এ ধরনের সেবামূলক উদ্যোগ গ্রহণ করায় প্রেস ক্লাব মান্দা এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সুবিধা রোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24