1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চার দিনব্যাপী শ্যামাপূজা, মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানামযজ্ঞের আয়োজন মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন,এম জহিরুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান আসন্ন শ্রীশ্রী শ্যামা পূজা ২০২৬উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা কাঠালিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে খাগড়াছড়িতে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার অদম্য উচ্ছ্বাসে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ১ম বর্ষপূর্তি উদযাপন রাজাপুরের কৃতি সন্তান ১৩০ বারের রক্তদাতা মেহেদী হাসান মুমিন পেলেন রাষ্ট্রীয় সম্মাননা কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

চার দিনব্যাপী শ্যামাপূজা, মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানামযজ্ঞের আয়োজন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার পাঁচখাইন সার্বজনীন হরগৌরী সংঘের উদ্যোগে আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার থেকে বুধবার পর্যন্ত চার দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সংঘের ৫২তম বর্ষপূর্তি উদ্‌যাপন, মহতী ধর্মসভা, শ্রীশ্রী শ্যামাপূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম ভুবনমঙ্গল মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর রবিবার দেওয়ালী উৎসব উদ্‌যাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এদিন সন্ধ্যায় বিশেষ আরতি, রাতে শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা এবং ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন থাকবে।

৯ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হবে মহতী ধর্মসভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন পাঁচখাইন সার্বজনীন হরগৌরী সংঘের উপদেষ্টা ডা. রাষ্ট্রন দেবনাথ। ধর্মসভায় বক্তব্য রাখবেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ, সাধু-সন্ন্যাসী এবং বিভিন্ন মঠ-মন্দিরের সম্মানিত সংগঠকবৃন্দ।

এদিন সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস ও অধিবাস কীর্তন অনুষ্ঠিত হবে। অধিবাস কীর্তন পরিবেশন করবেন হাটহাজারী পূর্ব শিকারপুর শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ি সেবাশ্রমের অধ্যক্ষ বৈষ্ণব শ্রীল ১০৮ স্বরূপ দাস বাবাজি মহারাজ। রাতের বিশেষ আকর্ষণ হিসেবে সনাতনী ব্যান্ড সংগীত পরিবেশন করবে জনপ্রিয় সংগীতদল ‘টিম রুদ্র’।

১০ নভেম্বর মঙ্গলবার ব্রাহ্মমুহূর্তে শুভারম্ভ হবে শ্রীশ্রী তারকব্রহ্ম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। এতে নামসুধা পরিবেশন করবেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত চারটি নামসংকীর্তন সম্প্রদায়। এগুলো হলো—বঙ্কু সম্প্রদায়, ঢাকা; জগন্নাথ সম্প্রদায়, পটিয়া; মোহনলাল সম্প্রদায়, সিলেট এবং যুগল কিশোর সম্প্রদায়, মনপুরা, ভোলা।

এদিন দুপুর ১২টায় শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগরাগ নিবেদন করা হবে। দুপুর ১টায় ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ ও অন্নপ্রসাদ গ্রহণের আয়োজন থাকবে।

১১ নভেম্বর বুধবার ঊষালগ্নে মহানামযজ্ঞের নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মহানামযজ্ঞের পূর্ণাহুতির মধ্য দিয়ে চার দিনব্যাপী এ মহতী ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনায় অনুষ্ঠানটি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ মহতী ধর্মীয় আয়োজনে সনাতনী ভক্তবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন পাঁচখাইন সার্বজনীন হরগৌরী সংঘের উৎসব উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

উৎসব অঙ্গণ: পাঁচখাইন সার্বজনীন হরগৌরী মঠ প্রাঙ্গণ, পাঁচখাইন, মধ্যম নাথপাড়া, রাউজান, চট্টগ্রাম।

সার্বিক সহযোগিতায়: পাঁচখাইন সার্বজনীন হরগৌরী সংঘ।

আমন্ত্রণে: উৎসব উদ্‌যাপন পরিষদ, পাঁচখাইন সার্বজনীন হরগৌরী সংঘ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24