1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্তিতে জান্নাহ মাসাবি মিদুলাকে সম্মাননা প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে ফেসবুক গ্রুপ ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন এর পক্ষ থেকে বড়ইয়া ডিগ্রি কলেজের এইচএসসি-২০২৬ এর কৃতি শিক্ষার্থী “জান্নাহ মাসাবি মিদুলা” জিপিএ-৫ প্রাপ্তিতে সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বড়ইয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মশিউর রহমান রিপন, স্থানীয় সংসদ সদস্যের সহোদর ও বিশিষ্ট সমাজসেবক ওয়াসীম আহম্মেদ, ফেসবুক গ্রুপ ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন এর পরিচালক ও তরুণ সমাজসেবক জিয়া সুমন-সহ গ্রুপের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জান্নাহ মাসাবি মিদুলার এই অসাধারণ সাফল্যে কলেজ তথা পুরো বড়ইয়া ইউনিয়ন গর্বিত। তার এই কৃতিত্ব এলাকার অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে উৎসাহ প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।
সম্মাননাপ্রাপ্ত জান্নাহ মাসাবি মিদুলা বলেন, শিক্ষকদের সহযোগিতা, বাবা-মায়ের দোয়া ও নিজের চেষ্টায় এই ফল অর্জন সম্ভব হয়েছে। তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে তাকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24