1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সৌদি আরব মক্কার নওজায় কুয়েতির মসজিদের পাশে প্রবাসীদের আস্থার ঠিকানা ‘RAWALHEL HOSPITALITY RESTAURANT’ ভোলাহাট সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে সফিকুল ইসলাম তোতা! বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস প্রতিকূলতা পেরিয়ে প্রতিশ্রুতি পূরণ: গ্রাহকদের হাতে সাফ কবলা দলিল হস্তান্তর করল ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুসিয়ারি ; নাশকতার চেষ্টা করলেই ব্যাবস্থা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা রাজনীতির নামে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলেই আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করার হুসিয়ারি দেয়া হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন,

সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মল্লিক আব্দুল হাই, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, বিএনপি নেতা মোড়ল আক্তারুজ্জামান, সাবেরা সুলতানা তুলি প্রমুখ।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা সার্বিকভাবে শান্ত থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। তবে কেউ বা কোন গোষ্ঠী আইনশৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা হলে সম্মিলিতভাবে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুসিয়ারি দেয়া হয়। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের সহযোগীতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24