1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

রামপাল-মোংলায় অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

এই সর্বপ্রথম রামপাল ও মোংলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামের সার্বিক ব্যাবস্থাপনায় বিদেশগামী যুব-যুবাদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অথিতির হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন। এ সময় বক্তব্য দেন, সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ, বাগেরহাট মেরিন একাডেমি পরিচালক মাজহারুল হোসেন খান, জনশক্তি বাগেরহাট দপ্তরের পরিচালক মো. মেহেদি হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কলেজ শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রধান অথিতির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দক্ষ জনশক্তি গড়ার লক্ষে সরকার কাজ করছে। প্রধান মন্ত্রী দেশের বেকার সমস্যার সমাধানে কাজ করছে। যাতে করে দেশের জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে বিদেশে কর্মসংস্থান করতে পারলে দেশ সমৃদ্ধ হবে। এ জন্য প্রশিক্ষণ গ্রহন করতে হবে। দৃঢ় প্রত্যায়তয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা গ্রহন করতে হবে। আমরা আমাদের বেকারদের তৈরী হতে হবে। সেমিনারের মূল উদ্যেশ্য হলো আমরা প্রশিক্ষণ নিয়ে বৈধ উপায়ে বিদেশ যাবেন। কোন দালালদের দ্বারা যাতে কেউ প্রতারিত হতে না পারে সে জন্য সতর্ক থাকতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24