1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

রামুতে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও ধারালো দা উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে রামু থানার কাওয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উখিয়াঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ এক ব্যক্তির অবস্থানের খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি বসতবাড়ির সংলগ্ন গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় সাড়ে ৫৩ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ৩৪ ইঞ্চি দৈর্ঘ্যের কাঠের হাতলযুক্ত একটি ধারালো দা উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24