1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

‎রুহিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে পেট্রোল পাম্প’কে ৮ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ সোয়েল রানা, ​রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা মধুপুর এলাকায় মন এনার্জি স্টেশন’কে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২০ জুলাই ২০২৬ তারিখে এক বিশেষ অভিযানের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। ​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  মন এনার্জি স্টেশন-এর বৈধ কাগজপত্র না থাকার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে উক্ত প্রতিষ্ঠানকে নগদ ৮,০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয়। ​অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা। তিনি জানান, ভোক্তাদের অধিকার ক্ষুণ্নকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে এই ধরণের তদারকি ও শাস্তিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং দৈনিক যুগের আলো পত্রিকার রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, ডেল্টা টাইমস পত্রিকা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, আলোর দিগন্ত পত্রিকা রুহিয়া উপজেলা প্রতিনিধি সোহেল রানা সহ স্থানীয় সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24