1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

রুহিয়ায় মাদকসহ ২ জন গ্রেফতার থানায় মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ সোয়েল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) রাতে রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা পাটিয়াডাঙ্গী বাজার সংলগ্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন উত্তর বঠিনা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ শাহজালাল (৩৫) এবং রাজারামপুর গ্রামের মোঃ খতিবুর রহমানের ছেলে মোঃ রুবেল ইসলাম (৩২)। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে রুহিয়া থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) তাপস রায়ের নেতৃত্বে একটি চৌকস দল উত্তর বঠিনা গ্রামে শাহজালালের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ১৪ পিস কমলা রঙের অবৈধ মাদকদ্রব্য ‘ট্যাপেন্টাডল ট্যাবলেট’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৪ হাজার ২০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৭৩০ টাকাও জব্দ করে পুলিশ। ​রুহিয়া থানা পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় এসআই তাপস রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০৩/৪১। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24