1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

রুহিয়ায় ২১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

‎
‎​মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ​ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অভিযান চালিয়ে ২১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক নারী ও এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।​আজ বুধবার (৫ আগস্ট) উপজেলার বিভিন্ন পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২১ লিটার অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। ​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রুহিয়া থানার ঢোলারহাট (কুড়ালীপাড়া) গ্রামের মানিক মুর্মুর স্ত্রী ফুলমতী হাসদা (৫০) এবং ধর্মপুর (বদলিয়াপাড়া) গ্রামের মৃত অনিল চন্দ্র বর্মণের ছেলে মহাদেব চন্দ্র বর্মণ (২৫)। এছাড়া এ ঘটনায় আইনের সাথে সংঘাত জড়িত ধর্মপুর গ্রামের শ্রী আসনু চন্দ্র বর্মণের ছেলে শ্রী সুপলব চন্দ্র বর্মণ (১৭) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। ​এ বিষয়ে রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-০১/৬৩, তারিখ: ০৫/০৮/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ লিটার চোলাই মদসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24