1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

লাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মরিয়ম বিবির (বেওয়া) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

জাহাঙ্গীর আলম

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করেছেন।

জানা যায়, নয়াপাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। জমে থাকা পানি মরিয়ম বিবির বাড়িতে ঢুকে বাড়ির এক পাশ ধসে পড়ে, যার কারণে বসবাসও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ইউএনও রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ জানান, সংবাদ প্রকাশের পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। মানবিক সহায়তা হিসেবে মরিয়ম বিবিকে দুই বান্ডিল ঢেউটিন এবং কিছু নগদ অর্থ প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তাৎক্ষণিক সহায়তা অবশ্যই প্রশংসনীয়। তবে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা জরুরি। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24