1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আঃ রশিদ ও সম্পাদক মুফতী মঈনুল ইসলাম ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে আলোচনা। জনাব ফয়জুর রহমান ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন দুর্লভ প্রজাতির বৃক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আল আমীনের পক্ষে গণসংযোগ প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখা আলহাজ্ব খোরশেদ আলম ও সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

লেদা রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহলে আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে রাতের টহল চলাকালে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন স্থানীয় বাঙালি ও একজন রোহিঙ্গা নাগরিক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ২টা ১০ মিনিটে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এফ (এলএমএস) ব্লকের একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লেদা এপিবিএনের একটি রাত্রিকালীন মোবাইল টহল দল দায়িত্ব পালনকালে স্থানীয় আব্দুল জলিলের বসতশেডের পাশে একটি পরিত্যক্ত ঘরে কয়েকজনকে ইয়াবা সেবন করতে দেখে। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

সূত্র জানায়, ঘটনাস্থল থেকে ইয়াবার গুঁড়া, চারটি অক্ষত ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটকের পর তাঁদের ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আদালত আব্দুল জলিলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে সৈয়দ নূর, মো. ইছহাক ও শাহ আলমকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এ ঘটনায় মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় রাতের টহলের গুরুত্ব আবারও সামনে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24