1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ সুজন আহাম্মেদ ক্রাইম রিপোর্টার : পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সরোয়ার তুষারের কথিত কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার হাজী জামাল উদ্দিন সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের আগামীর আইকন হিসেবে পরিচিত সজল খানের নেতৃত্বে বক্তব্য রাখেন এবং নেতাকর্মীরা সরোয়ার তুষারের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে ভিত্তিহীন, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবিরোধী। এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা আজানুর খান, জয় খান, রাতিন খান, বুলবুল, সাব্বির, শুভসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24