1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান মিয়ানমার থেকে প্রবেশের সময় এক লাখ ইয়াবাসহ আটক দুইজন আড়াইহাজারে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন গ্রেপ্তার এসআরবি ফোর্সেস সদর দপ্তর এর নির্দেশনা অনুযায়ী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার কথা আলোচনা করেন এসআরবি ৬ কমান্ডার টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক উখিয়ায় হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনা মদন উপজেলার ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবহমান সংস্কৃতি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা।

তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় মোঃ কামরুল হাসান সনাতন ধর্মাবলম্বীসহ সমাজের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রেখে সবাই মিলে একটি শান্তিপূর্ণ সুন্দর ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। দাঙ্গা, হাঙ্গামা, অসামাজিক কার্য্যকলাপ বন্ধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে তিনি ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24