1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুঃসময়ে রাজপথ ছাড়েননি রাহুল, তুলে ধরলেন ১৭ বছরের রাজনৈতিক পথচলা নিজেদের ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ইউপি সদস্য প্রার্থী হতে চান সমাজসেবক মুহাম্মদ রায়হান পীরগাছায় কিশোরের বাড়িতে বিয়ের দাবিতে নারীর অবস্থান পূর্বধলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, কতো হলো জরিমানা গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ইউনূসের দেশের চলমান অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযানে বিদেশি মদসহ আটক ০২ পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল যশোর বোর্ডে এইচএসসিতে নতুন করে জিপিএ ৫ পেয়েছে শিক্ষার্থীরা

শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না’: জাহাঙ্গীর হোসেন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:

শার্শার কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সোমবার বিকেলে যশোরের শার্শার বাগআঁচড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে চারতলা জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাষ্টার জামাল উদ্দিন। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুও বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, বাগআঁচড়া এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24