1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

সমাজকর্মী সৈয়দ মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মো. বদিউল আলমের দাফন সম্পন্ন, শোক প্রকাশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহসভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুমের পিতা এবং হাটহাজারীর প্রখ্যাত আলেমেদ্বীপ প্রয়াত মাওলানা আব্দুল কাদেরের ৪র্থ পুত্র সৈয়দ মো. বদিউল আলম গত ২৬ এপ্রিল সকাল ৯.১০ মিনিটে চট্টগ্রাম ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসোর্স সেন্টার (চট্টগ্রাম ও শিশু হাসপাতাল)-এ শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মরহুম সৈয়দ বদিউল আলম মৃত্যুকালে তিন পুত্র, তিন কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান।
গতকাল বাদে মাগরিব হাটহাজারীর মির্জাপুর সৈয়দ মছিউল্লাহ শাহ্ দরবার শরীফ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সৈয়দ মছিউল্লাহ মির্জাপুরী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ। জানাজায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন ছিপাতলি গাউছিয়া সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শফিউল আলম নিজামী। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সৈয়দ মো. বদিউল আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান সাবেক সচিব মো. জামাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার হোসেন, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাবেক ব্যাংকার একরাম হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান কাউন্সিলর মো. আয়াছ মিয়া, সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ, সহসভাপতি এম, এ সবুর, মো. জসিম উদ্দিন চৌধুরী, মো. মুছা আলম খান, সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমান, সদস্য আকতার হোসেন নিজামী।

শোকবার্তায় তাঁরা বলেন, সৈয়দ মো. বদিউল আলম ছিলেন একজন সাদামাটা মানুষ ও সমাজের অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সমাজ একজন সজ্জন ব্যক্তিকে হারাল।

তাঁরা আরো বলেন, সৈয়দ মো. বদিউল আলমের মৃত্যুতে সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24