1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে ট্রাক ও কাভার ভ্যানের ভয়াবহ সংঘর্ষে সড়কের পাশে থাকা ‘মায়ের দোয়া গরিবের হোটেল’ ভেঙে তছনছ হয়ে গেছে। এতে হোটেলের মালিকের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রাথমিক সূত্রে জানা যায়, গতকাল ০১ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে সাহারপাড় চৌরাস্তা মোড়ে ‘মায়ের দোয়া গরিবের হোটেল’-এর সামনে ট্রাক ও কাভার ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় সড়কের পাশে থাকা হোটেলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে তছনছ হয়ে যায়।

হোটেল মালিক মো. মনির হোসেন বলেন, “রাত ৩টার দিকে বাজারের নাইট গার্ড ফোন করে আমাকে জানায়, আমার দোকানটি ভেঙে তছনছ হয়ে গেছে। খবর পেয়ে বাড়ি থেকে ঘটনাস্থলে এসে দেখি, দোকানের কোনো কিছুই ঠিক নেই।”
তিনি আরও বলেন, সংঘর্ষে তার হোটেলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24