1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন : আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

কামাল পাশা,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জহুরুল ইসলাম।

​জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন:
উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমূখ।

​বক্তারা দেশের সার্বিক উন্নয়নে পরিকল্পিত পরিবার গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ ও গৌরবোজ্জ্বল অবদান রাখার স্বীকৃতিস্বরূপ
২টি প্রতিষ্ঠান ও ৪জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24