1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সিএনজির গোপন চেম্বারে ১০ হাজার ইয়াবা উদ্ধার, উখিয়ার সৈয়দ হোসেন আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি যাত্রীবাহী সিএনজির গোপন চেম্বার থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে সিএনজি চালক সৈয়দ হোসেন (৩৩) কে আটক করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা একটি যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়িটির ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সিএনজির ভেতরে অভিনব কৌশলে গোপন চেম্বার তৈরি করে ইয়াবা পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসহ চালককে হাতেনাতে আটক করা হয়।

আটক সৈয়দ হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24