1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ আব্দুর রব : নিজস্ব প্রতিনিধি, সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) নগরীর পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে।

একই সাথে অসামাজিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেল দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।

​১৯ আগস্ট বিকালে ও সন্ধ্যায় এই অভিযানগুলো চালানো হয়।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ০৫টা ০৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল কোতোয়ালী মডেল থানাধীন রাজার গলি দরগা গেইট এলাকার “হোটেল নির্জন” আবাসিক হোটেলে অভিযান চালায়। হোটেলের ৬ষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) এবং মোঃ কামরুল ইসলাম(৩৫)।

​এর কিছুক্ষণ পর, সন্ধ্যা ০৬টা ৩০ মিনিটে ডিবি পুলিশের অন্য একটি দল দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার “তিতাস হোটেল”-এ অভিযান পরিচালনা করে। সেখান থেকে অনৈতিক কাজের অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মোঃ আফজল (৩০), নাজমা (৩৫) এবং রুমা (৩৩)।

​এসএমপি ডিবি পুলিশ জানিয়েছে, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের দায়ে “হোটেল নির্জন” ও “হোটেল তিতাস” উভয়ই সিলগালা করে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24