1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রাম থেকে মরণ নাশক ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ী মোদেরগাও গ্রামের সোহাগ মিয়াসহ ৩ জনকে আটক করেছে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার ভোররাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল মিয়ার নেতৃত্ব পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে সোহাগ মিয়া(৩৬),মোল্লাপাড়া গ্রামের ময়না মিয়া(৪০),পিতা মতিউর রহমান এবং একই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে রয়েল মিয়া(৩৫)। সাথে দুটি ইয়ামা কোম্পানী আরোয়ান- ৫ লাইসেন্স বিহীন চোরাই মোটর সাইকেল আটককৃতদের বাড়িতে রয়েছে। তারা এসব চোরাই মোটর সাইকেল রাতের অন্ধকারে অবৈধ কাজে ব্যবহার করা হয়ে থাকে বলে স্হানীয় একাধিক লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান।
আটককৃত তিনজনকে বর্তমানে বাদাঘাট পুলিশে ফাঁড়িতে রাখা হয়েছে।
তবে স্হানীয় একাধিক সূত্র জানায়,রফাদফার মাধ্যমে আটককৃত তিনজনকে ছেড়ে দেয়ার পায়তারা চলছে বলে জানা যায়। এদিকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সরকার জিরো ড্রলারেন্স নীতিতে অটল। এজন্য আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রতিটি এলাকায় জনগনকে নিয়া সভা সেমিনার করা হচ্ছে। কিন্ত কিছু র্দূনীতিবাজদের আশ্রয়ে প্রশ্রয়ে মাদক ও ইয়াবা সেবনকারী ও বিক্রেতারা এমন অপকর্ম চালানোর সুযোগ পায় বলে মনে করেন সচেতন মহলের সদস্যরা।

এ ব্যাপারে তাহিরপুর বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো সজল মিয়ার সরকারী ও ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক কে ফোন দিলেও উনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি ##

সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু
১৪.০৭.২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24