1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি) কর্তৃক প্রাকৃতিক দূর্যোগ,র্দূযোগ পরবর্তী মানবিক সংকট এবং জরুরী পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়িঁয়ে ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

সোমবার দিনব্যাপী সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউরেড়গড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ ৫ শতাধিক নারী পূরুষের মাঝে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির।

এ সময় চিকিৎসা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার বিজিবির সিলেটর মেজর চৌধুরী ইমরান মাহমুদ, তাহিরপুর উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নাজমুল আরেফিন প্রমুখ।

২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেছেন,বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সীমান্ত সুরক্ষা,অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যেকোন জরুরী পরিস্থিতি,প্রাকৃতিক র্দূযোগে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এসব অসহায় জনসাধারনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে বলে তিনি জানান। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৩.০৭.২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24