1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুুিষ্ঠত হয়েছে। রবিবার দুুপুরে জেলা শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শংকর কুমার দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত, জাতীয়তাবাদি ছাতক উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রবীন্দ্র কুমার দাস,যুগ্ম আহবায়ক অমল কুমার দাস, জগন্নাথপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা বাপ্পু রায়,সুবল দেব,তাহিরপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা দেবেশ রায়,সজল মাষ্ঠার,রিন্টু রায়, শাল্লা উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা ব্রজেশ চৌধুরী,সাগর সরকার, বিশ^ম্ভরপুর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা অতুল রায়,অখিল দেবনাথ, দোয়ারাবাজার উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা পংকজ কান্তি দাস, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্ট নেতা এ্যাডভোকেট প্রসেজিৎ দে,ভজন দাস,রামকৃষ্ণ তালুকদার,সজীব রায়, সুনামগঞ্জ পৌর পূজা উদযাপন ফ্রন্টের ওেনতা জয়ন্ত রায়,মঙ্গল রায় ও শম্ভু বণিক প্রমুখ।

সভায় প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত বলেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি জাতীয়তাবাদি আর্দশের একজন সৈনিক হিসেবে কাজ করতে উপস্থিত সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। মনে রাখতে হবে আমরা যারা জিয়ার সৈনিক আমাদের রাজনীতি ভোগের নয় ত্যাগের। আমরা এই জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে নিরলসভাবে কাজ করতে সবার প্রতি আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার বলেছেন আমরা জিয়ার আর্দশে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজপথের সৈনিক হিসেবে এই জেলায় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়সহ উপজাতি নি-গোষ্ঠির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ধর্মীয় উপাসনায় মন্দির,গির্জা ও পাগোটার সংস্কার করতে হলে আগামী কিছুদিনের মধ্যে জেলার ১২টি উপজেলার সবকটি জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা অতি জরুরী বলে মত প্রকাশ করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১২.০৭.২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24