1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

হত্যাকাণ্ডের ৭২ ঘন্টার মধ্যে কক্সবাজার রেল স্টেশন থেকে আসামীর গ্ৰেফতার: র‌্যাব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:

কক্সবাজার সদর থানা এলাকার একটি চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ আরমান (২৩)-কে হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব)। গত ১৩ জুলাই ২০২৬ খ্রি. রাত ২১:৩০ ঘটিকায় কক্সবাজার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১০ জুলাই ২০২৬ খ্রি. কক্সবাজার সদর থানা এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই র‌্যাব-১৫ আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গতকাল ১৩ জুলাই ২০২৬ খ্রি. রাত ২১:৩০ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের (সদর কোম্পানি) একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তার ওপর এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন রাত ২১:৪৫ ঘটিকায় উক্ত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ আরমান-কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: মোঃ আরমান (২৩), পিতা-মোঃ ফেরদৌস, সাং-পূর্ব লার পাড়া (বাস টার্মিনাল, ১নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি), থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫ এর পক্ষ থেকে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24