1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

হাটিকুমরুলে মাদক কারবারী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিত্যক্ত শ্যমলী পাম্প, আলামিন ও নয়নের রাজত্ব

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সলঙ্গা ( সিরাজগন্জ) প্রতিনিধি – শাহরিয়ার মোরশেদ

সিরাজগন্জের হাটিকুমরুল গোলচত্তর এলাকায় গত বৃহস্পতিবার রাত ৯ ঘটিকার সময় ছিনতাইকারীদের কবলে পরে চালানের টাকা খইয়েছেন সরকার ট্রাভেলস পরিবহন এর চেকার অন্তু সরকার নামের এক যুবক।

ছিনতাইকারী ও মাদককারবারী আলামিন, ও নয়ন, শাকিল, সহ বেশ কয়েকজন পরিত্যাক্ত শ্যমলী পরিবহন এর শ্যমলী সিএনজি পাম্পের ভিতরে নিয়ে যায় যুবককে। কেড়ে নেওয়া হয় পরিবহন এর চালানের টাকা।

জঙ্গলে ঘেরা পরিত্যক্ত সিএনজি পাম্পটি হয়ে উঠেছে মাদককারবারী ও ছিনতাইয়ের জন্য অপরাধীদের নিরাপদ জায়গা।

শ্যামলী সিএনজি পাম্পের দেখভালের দায়িত্বে থাকা ধোপাকান্দি এলাকার রহিজ উদ্দিন জানান, আমি দায়িত্ব আছি ঠিকই কিন্তু সেখানে চুরি হওয়ার মত কিছু নাই তাই মাঝে মধ্যে যাই। পরিত্যক্ত জায়গা ঝোপঝাড় হবেই কামলা নিয়ে পরিস্কারের ব্যবস্থা করব।

তবে কারা ছিনতাই ও মেয়ে নিয়ে যায় ও মাদক খায় সেখানে আমি জানিনা, তবে মাঝে মধ্যে শুনি। আমি যেহুত রাতে থাকি না তাই বলতে পারব না।

এলাকাবাসীর অনেকেই জানায়, ওয়ারিশ ফাকি দিয়ে অবৈধভাবে শ্যামলি পরিবহনের মালিক জায়গা দখল করে রেখেছে। জায়গাটা এখন পরিত্যাক্ত জঙ্গল হয়ে আছে এখানে বিভিন্ন রকম অনৈতিক কার্যকলাপ হয়।
হাটিকুমরুল গোলচত্তর একটি এতিহ্যাবাহী স্থান, রাত দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পরিবহন শ্রমিক, ও জনসাধারণ চলাচল করে।

এসব ছিনতাইকারী ও মাদক কারবারীদের মূল হোতা মন্জুরুলসহ নয়ন, শাহিন, ও আলামিন ও জুয়েল সোর্স কে আইনের আওতায় এনে হাটকুমরুল গোলচত্তরে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে প্রসাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24